Cox's Bazar Relax

A budget beach break at Cox's Bazar, with a night in a 3-star hotel, 5 meals and a chander gari ride along Marine Drive.

  • Cox's Bazar, Chattogram
  • 3 nights, 2 days
  • Leaves Thursday night
Walkers on the wet sand at Cox's Bazar as the sun sets behind the clouds
Fishing boats reflected in a tidal pool at Cox's Bazar
A small boat alone on the calm Bay of Bengal

Overview

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে বাজেট রিল্যাক্স ট্রিপ

কাজের চরম ব্যস্ততা আর যান্ত্রিক জীবনের একঘেয়েমি থেকে একটু মুক্তি চান? পরিবার ও বন্ধুদের নিয়ে অত্যন্ত সাশ্রয়ী বাজেটে এবং সম্পূর্ণ নিরাপদে ঘুরে আসুন টিম Bynd Bangladesh (Bynd BD)-এর সাথে আমাদের স্পেশাল কক্সবাজার রিল্যাক্স প্যাকেজে!

১ রাত ৩-স্টার হোটেলে বিলাসবহুল যাপন, ৫ বেলা সুস্বাদু সামুদ্রিক খাবার আর কলাতলী থেকে মেরিন ড্রাইভের চমৎকার প্রাকৃতিক হাওয়া উপভোগের মাধ্যমে নিজেকে রিফ্রেশ করার এটাই সেরা সুযোগ।

নারী ও পরিবারের শতভাগ নিরাপত্তা

আমাদের সাথে সবসময় স্পেশাল নারী মডারেটর গাইড হিসেবে থাকবেন। তাই মেয়েরাও সম্পূর্ণ নিশ্চিন্তে ও শতভাগ নিরাপদ পরিবেশে আমাদের সাথে ট্রাভেল করতে পারবেন।

Places on this trip

  • Beautiful beaches and mountains
  • Local markets and street food
  • Historic landmarks and Radiant Fish World
  • Unique cultural festivals
  • Kolatoli Beach
  • Sugandha Point
  • Laboni Beach
  • Jhau Forest (Tamarix Forest)
  • Parasailing Point
  • Marine Drive
  • Burmese Market
  • Himchari & Inani Beach

Trip highlights

  • কলাতলী, সুগন্ধা ও লাবনী বিচের নরম বালুকাবেলায় সাগরের গর্জন শোনা ও নীল জলে গা ভাসানো।
  • কক্সবাজারের চমৎকার ভিউ সহ ৩-স্টার মানের হোটেলে ১ রাত যাপনের আরামদায়ক এক্সপেরিয়েন্স।
  • রূপচাঁদা/কোরাল মাছ ফ্রাই এবং কক্সবাজারের বিখ্যাত শুঁটকি ভর্তা সহ ৫ বেলার ভরপেট ডাইনিং মেন্যু।
  • মেরিন ড্রাইভ ও ঝাউবনের ছায়াময় চমৎকার পিচঢালা পথ ধরে ঐতিহ্যবাহী চান্দের গাড়ির রাইড।
  • ঐতিহাসিক বার্মিজ মার্কেট ঘুরে সাশ্রয়ী মূল্যে হরেক রকম আচার, হস্তশিল্প ও শামুক-ঝিনুকের তৈরি পণ্য কেনাকাটা।
  • ডায়াবেটিকস পয়েন্ট ও সৈকতের নীল দিগন্তে চোখ জুড়ানো রক্তিম সূর্যাস্ত উপভোগ।

Day by day

  1. Day1

    গাজীপুর ও ঢাকা সায়দাবাদ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা

    বৃহস্পতিবার রাতে গাজীপুর শিববাড়ি মোড় থেকে আমাদের আরামদায়ক চেয়ারকোচ বাস কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবে। রাত ৯:৩০ মিনিটে উত্তরা এবং রাত ১১:০০ মিনিটে ঢাকা সায়দাবাদ হুজুর বাড়ির গেট থেকে যাত্রীদের পিক-আপ করা হবে। বাসের সিট আগে বুকিং করার অগ্রাধিকারের ভিত্তিতে বণ্টন করা হবে।

  2. Day2

    কক্সবাজার আগমন, হোটেল চেক-ইন ও সুগন্ধা-লাবনী বিচ ও বার্মিজ মার্কেট সাইটসিয়িং

    শুক্রবার সকালে কক্সবাজার পৌঁছে হোটেলে চেক-ইন করব এবং গরম গরম ডিম খিচুড়ি দিয়ে সকালের নাস্তা সম্পন্ন করব। একটু ফ্রেশ ও বিশ্রাম নিয়ে চলে যাব সুগন্ধা ও লাবনী বিচে সাগরের নীল পানিতে আনন্দ করতে। দুপুরের চমৎকার লাঞ্চ সেরে বিকেলে ডায়াবেটিকস পয়েন্ট ও ঝাউবনে সূর্যাস্ত দেখব। সন্ধ্যায় ঐতিহ্যবাহী বার্মিজ মার্কেটে শপিং সেরে রাতে ৩-স্টার হোটেলের রুমে জমজমাট আড্ডা ও আরামদায়ক ঘুম।

  3. Day3

    মেরিন ড্রাইভ, হিমছড়ি ও ইনানী বিচ ঘুরে ফিরতি যাত্রা

    শনিবার সকালে হোটেল নাস্তা সেরে চেক-আউট করব। এরপর আমাদের নিজস্ব রিজার্ভ চান্দের গাড়িতে চড়ে মেরিন ড্রাইভের বুক চিরে চলে যাব হিমছড়ি ও ইনানী বিচে। সেখানে সাগরের গর্জন আর পাথুরে বিচে জলকেলি শেষ করে দুপুরের ভরপেট লাঞ্চ করব। বিকেলে কলাতলী বিচে শেষ মুহূর্তের ছবি তোলা ও ডাব খেয়ে রাতে কক্সবাজার থেকে গাজীপুরের উদ্দেশ্যে ফিরতি বাস ধরব। ইনশাল্লাহ রবিবার ভোর ৫:৩০ এর মধ্যে আমরা গাজীপুর পৌঁছে যাব।

What's included

  • গাজীপুর (জয়দেবপুর শিববাড়ি) ও ঢাকা উত্তরা/সায়দাবাদ থেকে কক্সবাজার আপডাউন ৪৫ সিটের চেয়ারকোচ বাস টিকিট।
  • ট্যুর চলাকালীন উন্নত মানের রেস্টুরেন্টে ৫ বেলা ভরপেট ও অত্যন্ত মুখরোচক খাবার।
  • কক্সবাজারে ১ রাত থাকার জন্য ৩-স্টার ক্যাটাগরির হোটেল একোমোডেশন (শেয়ারিং ও কাপল রুমের সুব্যবস্থা)।
  • মেরিন ড্রাইভ সাইটসিয়িং ও হিমছড়ি-ইনানী ভ্রমণের জন্য নিজস্ব রিজার্ভ চান্দের গাড়ি সার্ভিস।
  • সার্বক্ষণিক অভিজ্ঞ ও প্রফেশনাল গাইড এবং নারী ট্রাভেলারদের জন্য স্পেশাল ফিমেল মডারেটর সিকিউরিটি।

Not included

  • ঢাকা-কক্সবাজার হাইওয়ে যাত্রা বিরতির সময় হাইওয়ে রেস্টুরেন্টের খাবারের খরচ।
  • বাসের বা হোটেলের রুমের ব্যক্তিগত কোমল পানীয় বা বোতলজাত মিনারেল ওয়াটার বিল।
  • হিমছড়ি জাতীয় উদ্যান ও ইনানী বিচের নির্ধারিত ব্যক্তিগত এন্ট্রি টিকেট ফি।
  • যেকোনো ধরণের ব্যক্তিগত কেনাকাটা বা প্যাকেজের বাইরে উল্লেখ না করা অতিরিক্ত লোকাল গাড়ি ভাড়া।

Pickup points

The bus leaves on Thursday night. Seats are assigned in booking order.

  • Gazipur (Joydebpur Shibbari) Departure point
  • Uttara 9:30 pm
  • Dhaka Saydabad (Hujur Bari Gate) 11:00 pm

Other ways to see the Bay of Bengal.

A surfer walking along the shoreline at Cox's Bazar at dusk

Cox's Bazar Premium

৳7,499per person

  • Kolatoli, Himchari, Inani Beach
  • 4 nights, 3 days
  • Beautiful beaches and mountains
View package
Palm trees along the beach at Kuakata, with people wading in the surf

Kuakata Relax

৳4,999per person

  • Kuakata
  • 3 nights, 2 days
View package

৳4,999per person, 3 nights, 2 days

Book now