Tanguar Haor

A night on a traditional houseboat on Tanguar Haor, with Niladri Lake, Shimul Bagan, Lakmachora waterfall and the Jadukata river.

  • Tanguar Haor, Sylhet
  • 3 nights, 2 days
  • Leaves Thursday night
  • Seasonal
A houseboat on turquoise water beside a line of trees at Tanguar Haor
Inside a wooden houseboat cabin, with windows open onto the water
A bed in a wood-panelled cabin looking out over the haor
A wooden houseboat moored at the shore

Overview

বিলাসবহুল প্রিমিয়াম হাউসবোটে টাঙ্গুয়ার হাওড়ের নীল জলরাশিতে রাজকীয় উইকেন্ড

মেঘালয়ের খাড়া পাহাড়ের কোল বেয়ে নেমে আসা শীতল জল আর সুবিশাল নীল জলরাশির বুকে প্রিয়জনকে নিয়ে প্রিমিয়াম হাউসবোটে ভেসে বেড়াতে চান? টিম Bynd Bangladesh (Bynd BD)-এর সাথে চলুন টাঙ্গুয়ার হাওড়, বাংলার সুইজারল্যান্ড নীলাদ্রি লেক ও যাদুকাটা নদী ভ্রমণে!

এই ট্যুরে আমরা ১ রাত প্রিমিয়াম ট্র্যাডিশনাল হাউসবোটে রাত্রিযাপন করব। আমাদের খাবারের মেন্যুতে থাকবে হাওড়ের বিখ্যাত ঐতিহ্যবাহী হাঁস ভুনা, চুই ঝাল, হাওড়ের টাটকা দেশি মাছ ও চিকেন রোস্ট-পোলাও এর মতো ৯ বেলার রাজকীয় আয়োজন!

নিরাপত্তা ও পারিবারিক পরিবেশ

নারী, শিশু এবং কাপলদের নিরাপত্তার সুবিধার্থে আমাদের সাথে সার্বক্ষণিক গাইড ছাড়াও থাকছেন আমাদের নারী মডারেটর। বাসে ও বোটে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ।

Places on this trip

  • Luxurious houseboat
  • Local markets and traditional food
  • Historic landmarks and rivers
  • Unique cultural festivals
  • Tanguar Haor
  • Watchtower
  • Niladri Lake
  • Shimul Bagan
  • Tekerghat
  • Barek Tila
  • Lakmachora
  • Jadukata River

Trip highlights

  • প্রিমিয়াম ট্র্যাডিশনাল লাক্সারি হাউসবোটে চড়ে টাঙ্গুয়ার হাওড়ের স্ফটিক নীল জলরাশির বুকে ১ রাত যাপন।
  • হাওড়ের ঐতিহ্যবাহী স্পেশাল হাঁস ভুনা, চুই ঝাল ও তাজা মাছ সহ ২ দিনে ৯ বেলার রাজকীয় খাবারের অভিজ্ঞতা।
  • বাংলার সুইজারল্যান্ড খ্যাত অপূর্ব নীলাদ্রি লেকের স্বচ্ছ নীল জলে পাহাড়ের প্রতিচ্ছবি উপভোগ।
  • টাঙ্গুয়ার হাওড় ওয়াচ টাওয়ারের চূড়া থেকে পুরো হাওড়ের ৩৬০° প্যানোরামিক ভিউ দেখা।
  • বসন্তের লাল গালিচায় সাজানো যাদুকাটা নদী সংলগ্ন বিখ্যাত শিমুল বাগানে চমৎকার ফটোসেশন।
  • মেঘালয় পাহাড়ের কোল ঘেঁষে বয়ে আসা লাকমাছড়া ঝর্ণার বরফ-ঠান্ডা পাহাড়ি জলে আনন্দময় গোসল।

Day by day

  1. Day1

    গাজীপুর থেকে হাওড়ের প্রবেশদ্বার ধর্মপাশার উদ্দেশ্যে রওয়ানা

    বৃহস্পতিবার রাতে গাজীপুর শিববাড়ী থেকে আমাদের লাক্সারি নন-এসি চেয়ারকোচ বাস ধর্মপাশার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। পথে চৌরাস্তা, রাজেন্দ্রপুর, মাওনা, ভালুকা, ময়মনসিংহ বাইপাস, শম্ভুগঞ্জ ব্রিজ ও নেত্রকোনা বাসস্ট্যান্ড পিক-আপ পয়েন্ট থেকে যাত্রীদের সুবিধামতো বাসে তুলে নেওয়া হবে। বাসের সিট আগে বুকিং করার অগ্রাধিকারের ভিত্তিতে বণ্টন করা হবে।

  2. Day2

    হাউসবোটে চেক-ইন, ওয়াচ টাওয়ার ভিজিট ও ঐতিহ্যবাহী হাঁস ভুনা ডিনার

    শুক্রবার ভোরে ধর্মপাশা নামবো। বাস থেকে নেমে লোকাল সিএনজিতে করে চলে যাব মধ্যনগর বোট ঘাটে। আমাদের লাক্সারি প্রিমিয়াম হাউসবোটে চেক-ইন করে রিফ্রেশিং ওয়েলকাম ড্রিংকস দিয়ে যাত্রা শুরু হবে। সকালে মিক্সড ডাল ভুনা খিচুড়ি, বেগুন ভাজা ও চিকেন রেজালা দিয়ে নাস্তা করে হাওড়ের ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা হব। দুপুরের মধ্যে টাঙ্গুয়ার হাওড়ের তাজা মাছ ভুনা, রকমারি ভর্তা, ডাল ও ভাত দিয়ে লাঞ্চ সারবো। বিকেলে থাকবে ফল ও কুকিজ স্ন্যাক্স। সন্ধ্যায় টেকেরঘাটে হাউসবোট নোঙর করা হবে। রাতে থাকবে ঐতিহ্যবাহী বিখ্যাত হাঁস ভুনা ও রুই ফ্রাই দিয়ে জমজমাট ডিনার। এরপর তারাভরা আকাশের নিচে বোটের ছাদে শুরু হবে গান ও আড্ডা।

  3. Day3

    নীলাদ্রি লেক, শিমুল বাগান, লাকমাছড়া ঝর্ণা দর্শন ও ফিরতি যাত্রা

    শনিবার সকালে খিচুড়ি, ডিম কারি ও বেগুন ভাজা দিয়ে সকালের নাস্তা সম্পন্ন করব। এরপর লোকাল বাইক বা অটোতে করে একে একে নীলাদ্রি লেক (টেকেরঘাট), লাকমাছড়া ঝর্ণার ঠান্ডা পানি, যাদুকাটা নদী ও শিমুল বাগান ঘুরে আসব। দুপুরের মধ্যে বোটে ফিরে রাজকীয় পোলাও-রোস্ট দিয়ে লাঞ্চ সারবো। বিকেলে ফল ও সুস্বাদু চা খেতে খেতে ধর্মপাশা ঘাটে পৌঁছাব। ঘাটে নেমে বাসে উঠে সন্ধ্যা ৭:০০ টায় আমাদের বাস গাজীপুরের উদ্দেশ্যে রওনা হবে। ইনশাল্লাহ রবিবার ভোর ৫:৩০ এর মধ্যে আমরা গাজীপুর পৌঁছে যাবো।

What's included

  • গাজীপুর (জয়দেবপুর শিববাড়ি) থেকে সুনামগঞ্জ ধর্মপাশা আপডাউন এনা/শ্যামলী আরামদায়ক নন-এসি চেয়ারকোচ বাস টিকিট।
  • ট্যুর চলাকালীন ২ দিনে ৯ বেলা স্পেশাল মুখরোচক ও ঐতিহ্যবাহী রাজকীয় খাবার।
  • হাওড়ে চমৎকার ১ রাত যাপনের জন্য আমাদের প্রিমিয়াম ট্র্যাডিশনাল হাউসবোট সার্ভিস।
  • নিরবচ্ছিন্ন মোবাইল চার্জিং ও ফ্যান সচল রাখার সুবিধার্থে অল-টাইম বিদ্যুৎ/জেনারেটর ব্যাকআপ।
  • অভিজ্ঞ প্রফেশনাল গাইড টিম এবং নারী ট্রাভেলারদের জন্য স্পেশাল ফিমেল মডারেটর সিকিউরিটি।

Not included

  • বাসের যাত্রা বিরতিতে হাইওয়ে রেস্টুরেন্টে নিজস্ব খাবারের ব্যক্তিগত খরচ।
  • কোনো বোতলজাত মিনারেল ওয়াটার (ফিল্টার করা সুপেয় পানির ড্রাম বোটে সার্বক্ষণিক সরবরাহ করা হবে)।
  • স্পটগুলোতে সাইটসিয়িং-এর জন্য অটো বা মোটরবাইক ভাড়ার ব্যক্তিগত খরচ।
  • ওয়াচ টাওয়ারের ছোট ডিঙি নৌকা ভাড়া এবং ব্যক্তিগত কেনাকাটার যাবতীয় খরচ।

Pickup points

The bus leaves on Thursday night. Seats are assigned in booking order.

  • Gazipur (Joydebpur Shibbari) Departure point

Also boards at

  • Chowrasta
  • Rajendrapur
  • Mawna
  • Bhaluka
  • Mymensingh Bypass
  • Shambhuganj Bridge
  • Netrokona Bus Stand

These run only at certain times of year.

A Bengal tiger resting on the forest floor

Sundarbans

৳16,999-29,999per person

  • Kotka, Hiron Point, Karamjal
  • 4 nights, 3 days, seasonal
  • Heavenly cruise and Sundarbans animals
View package
Fishing boats on a palm-lined beach at Saint Martin's Island

Saint Martin Premium

৳9,999-17,999per person

  • Saint Martin's, Chera Dwip
  • 4 nights, 3 days, seasonal
  • Luxurious ship and cottage
View package

৳8,999-16,999per person, 3 nights, 2 days

Book now