Bandarban City Daylong
৳2,999per person
- Nilgiri, Nilachal, Chimbuk
- Daylong
- Beautiful waterfalls and fruit gardens
Bamboo rafts through Debotakhum, clouds at Nilgiri and sunset at Nilachal, with a hotel night in Bandarban.
স্বপ্নের দেবতাখুম ও মেঘের রাজ্য বান্দরবানে প্রিমিয়াম নাইটস্টে ট্যুর
যান্ত্রিক জীবনের সব ক্লান্তি ধুয়ে ফেলতে টিম Bynd Bangladesh (Bynd BD)-এর সাথে ঘুরে আসুন বান্দরবানের রোমাঞ্চকর দেবতাখুম, নীলগিরি, নীলাচল, মেঘলা পর্যটন কেন্দ্র ও চিম্বুক পাহাড়!
সবুজে ঘেরা পাহাড়ের বুক চিরে স্ফটিক-স্বচ্ছ পানির দেবতাখুমে বাঁশের ভেলায় চড়ে ক্যানোইং করার রোমাঞ্চকর অভিজ্ঞতা আর নীলগিরির চমৎকার ভিউ রুমে কাটানো উইকেন্ড আপনাকে দিবে এক অবিস্মরণীয় স্মৃতি।
বিশেষ দ্রষ্টব্য
এটি একটি বাজেট-ফ্রেন্ডলি গ্রুপ ট্রিপ। তবে আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী ট্রান্সপোর্ট, খাবার এবং হোটেলের রুম কাস্টমাইজ করে নেওয়ার দারুণ সুযোগ রয়েছে!
প্রতি সপ্তাহের বৃহস্পতিবার রাত ঠিক ৮:০০ টায় গাজীপুরের জয়দেবপুর শিববাড়ি থেকে আমাদের আরামদায়ক চেয়ারকোচ বাসে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। বাসের সীট বুকিং করার অগ্রাধিকারের ভিত্তিতে বণ্টন করা হবে। চলতি পথে সুবিধাজনক যেকোনো স্থান থেকে গাড়িতে উঠার সুযোগ থাকবে।
শুক্রবার সকালে বান্দরবান পৌঁছে হোটেল চেক-ইন ও ফ্রেশ হয়ে নিবো। ভুনা খিচুড়ি/পরোটা-ডাল ও ডিম দিয়ে সকালের নাস্তা সেরে চাঁদের গাড়িতে রওনা হবো দেবতাখুমের উদ্দেশ্যে। শীলাবান্দা পাড়া পার হয়ে আমরা দেবতাখুমের শান্ত ও স্ফটিক-স্বচ্ছ নীল পানিতে বাঁশের ভেলায় চড়ে ভাসবো (ভেলা ও লাইফ জ্যাকেট ফি আলাদা)। দেবতাখুমের খাড়া দুই পাহাড়ের সৌন্দর্য উপভোগ শেষে বিকেলে বান্দরবান শহরে ফিরে দুপুরের খাবার (মুরগির মাংস, ভর্তা, ডাল, ভাত) খাবো। সন্ধ্যায় নীলাচলের নান্দনিক সূর্যাস্ত দেখে হোটেলে ডিনার সেরে আড্ডা ও বিশ্রাম।
শনিবার সকালে ঘুম থেকে উঠে নাস্তা সম্পন্ন করে চেক-আউট করে নিবো। এরপর চাঁদের গাড়িতে করে সোজা রওনা দেবো স্বপ্নের নীলগিরি ও চিম্বুক পাহাড়ে। পাহাড়ি মেঘের স্পর্শ গায়ে মেখে ফেরার পথে শৈলপ্রপাত ঝর্ণা ও স্বর্ণমন্দির (অনুমতি সাপেক্ষে) ঘুরে দুপুরের খাবার খেয়ে নিবো। বিকেলে মেঘলা পর্যটন কেন্দ্রের ঝুলন্ত সেতু ও ডাবল হ্যান্ড পয়েন্ট ঘুরে রাতে বান্দরবান থেকে ফিরতি বাস ধরবো। ইনশাল্লাহ রবিবার সকাল ৬:০০ টার মধ্যে গাজীপুর পৌঁছে যাবো।
Not included
The bus leaves on Thursday night. Seats are assigned in booking order.
You can also board at any convenient point along the route.
Waterfalls, lakes and cloud-top views across the Hill Tracts.
৳2,999per person
৳5,999per person