Sajek Valley

A night in a Sajek resort above the clouds, sunrise from Konglak Hill and a torch-lit walk through Alutila cave.

  • Sajek Valley, Chattogram
  • 3 nights, 2 days
  • Leaves Thursday night
Clouds filling the valleys below the green hills of Sajek
A turquoise hilltop cottage looking out over layers of blue mountains
The sun rising over a sea of clouds between forested hills

Overview

মেঘের রাজ্যে হারিয়ে যান সাজেক প্রিমিয়াম ট্যুরে

যান্ত্রিক জীবনের একঘেয়েমি আর কাজের চাপ থেকে একটু মুক্তি খুঁজছেন? চলুন, Bynd Bangladesh (Bynd BD)-এর সাথে ঘুরে আসি অপরূপ সুন্দর সাজেক ভ্যালি থেকে!

পাহাড়ি আঁকাবাঁকা পথ, মেঘের লুকোচুরি, চাঁদের গাড়ির রোমাঞ্চ আর বন্ধুদের সাথে ক্যাম্পফায়ার ও বার-বি-কিউ আড্ডা, সব মিলিয়ে একটি নিরাপদ, রিলাক্সিং ও প্রিমিয়াম ট্যুরের নিশ্চয়তা দিচ্ছি আমরা।

Places on this trip

  • Heavenly cottage and local areas
  • Local markets and traditional food
  • Historic landmarks and mountains
  • Unique cultural festivals
  • Sajek Valley & Sajek Zero Point
  • Konglak Hill
  • Sajek Stone Garden & Helipad
  • Ruilui Para
  • Dighinala & Khagrachhari Town
  • Alutila Cave

Trip highlights

  • সাজেক ভ্যালি ও সাজেক জিরো পয়েন্টে কাটানো অবিস্মরণীয় কিছু মুহূর্ত।
  • সাজেকের সর্বোচ্চ চূড়া কংলাক পাহাড়ে রোমাঞ্চকর ট্র্যাকিং ও সূর্যোদয় দেখা।
  • সাজেক স্টোন গার্ডেন ও হ্যালিপ্যাডে বসে তারার মেলা উপভোগ।
  • রুইলুই পাড়ায় আদিবাসী জীবনধারা ও সংস্কৃতি কাছ থেকে দেখার অভিজ্ঞতা।
  • দীঘিনালা ও খাগড়াছড়ি শহরের সব আকর্ষণীয় স্পটগুলো ঘুরে দেখা।
  • আলুটিলা রহস্যময় গুহায় মশাল জ্বালিয়ে অ্যাডভেঞ্চারের রোমাঞ্চ।

Day by day

  1. Day1

    ঢাকা/গাজীপুর থেকে যাত্রা এবং সাজেক ভ্যালিতে আগমন

    বৃহস্পতিবার রাতে গাজীপুর (জয়দেবপুর শিববাড়ি, বাইপাস, টঙ্গী, উত্তরা) থেকে সরাসরি আরামদায়ক চেয়ারকোচ বাসে খাগড়াছড়ির উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হবে। শুক্রবার সকালে খাগড়াছড়ি পৌঁছানোর পর চাঁদের গাড়িতে চড়ে পাহাড়ি উঁচু-নিচু পথ বেয়ে সাজেকের উদ্দেশ্যে রওনা হব। দুপুরের মধ্যে সাজেকে পৌঁছে প্রিমিয়াম রিসোর্টে চেক-ইন করে একটু বিশ্রাম নেব। বিকেলে সাজেক জিরো পয়েন্ট ও রুই লুই পাড়া ঘুরে সন্ধ্যার মেঘ উপভোগ করব। পাহাড়ি সন্ধ্যায় থাকবে জমজমাট বার-বি-কিউ পার্টি ও দারুণ আড্ডা!

  2. Day2

    কংলাক পাহাড় ট্র্যাকিং ও আলুটিলা রহস্যময় গুহা অভিযান

    ভোরবেলা কংলাক পাহাড় ট্র্যাকিং করে সাজেকের সর্বোচ্চ চূড়া থেকে মেঘের সমুদ্রের উপর চোখ ধাঁধানো সূর্যোদয় উপভোগ করব। এরপর ঐতিহ্যবাহী ব্যাম্বো চিকেন দিয়ে দুপুরের খাবার শেষ করে চাঁদের গাড়িতে দীঘিনালা হয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হব। বিকেলে আলুটিলা রহস্যময় গুহায় মশাল জ্বালিয়ে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার করব। রাতে খাগড়াছড়ির স্থানীয় রেস্টুরেন্টে ডিনার শেষে ঢাকার উদ্দেশ্যে ফিরতি বাস ধরব। ইনশাল্লাহ রবিবার ভোর ৫:৩০ এর মধ্যে আমরা গন্তব্যে পৌঁছাব।

What's included

  • গাজীপুর - খাগড়াছড়ি - গাজীপুর নন-এসি চেয়ারকোচ বাস টিকিট (শান্তি পরিবহন)।
  • ট্যুর চলাকালীন পাহাড়ি স্বাদের ৬ বেলা সুস্বাদু মূল খাবার।
  • ২ দিনের জন্য পাহাড়ি রোমাঞ্চকর চাঁদের গাড়ি (লোকাল ট্রান্সপোর্ট) সার্ভিস।
  • সাজেকের চমৎকার ভিউ রুম সহ ৩-স্টার রিসোর্টে ১ রাত যাপন (১ রুমে ৪ জন শেয়ারিং)।
  • সাজেক ও খাগড়াছড়ির নির্ধারিত দর্শনীয় স্পটের এন্ট্রি ফি ও গাইড খরচ।
  • নারী, শিশু এবং পরিবারের জন্য ১০০% নিরাপদ ও ধূমপানমুক্ত পরিবেশ।

Not included

  • যেকোনো ধরণের ব্যক্তিগত খরচ ও মিনারেল ওয়াটার (খাবার পানি)।
  • যাওয়া-আসার পথে হাইওয়ে রেস্টুরেন্টের খাবারের খরচ।
  • প্যাকেজে উল্লেখ করা হয়নি এমন যেকোনো রাইড বা অতিরিক্ত খরচ।

Pickup points

The bus leaves on Thursday night. Seats are assigned in booking order.

  • Gazipur (Joydebpur Shibbari) Departure point

Also boards at

  • Gazipur Bypass
  • Tongi
  • Uttara

Waterfalls, lakes and cloud-top views across the Hill Tracts.

Travellers on bamboo rafts in the narrow gorge of Debotakhum

Bandarban Relax

৳5,999per person

  • Debotakhum, Nilgiri, Nilachal
  • 3 nights, 2 days
  • Beautiful waterfalls and fruit gardens
View package
A mountain road curving through misty green hills in Bandarban

Bandarban City Daylong

৳2,999per person

  • Nilgiri, Nilachal, Chimbuk
  • Daylong
  • Beautiful waterfalls and fruit gardens
View package

৳5,999per person, 3 nights, 2 days

Book now