Rangamati Daylong

One full day on Kaptai Lake: Shuvolong waterfall, a weaving village, the hanging bridge and Polwel Park.

  • Rangamati, Chattogram
  • Daylong
  • Leaves Thursday, 8:00 pm
Green islands scattered across Kaptai Lake, seen from above
A tourist boat crossing the blue water of Kaptai Lake
The red suspension bridge at Rangamati reaching across the lake
A heart-shaped arch on a lakeside viewpoint in Rangamati

Overview

লাল পাহাড়ের দেশে ঝটিকা সফর

যান্ত্রিক জীবনের সব ক্লান্তি ধুয়ে ফেলতে টিম Bynd Bangladesh (Bynd BD)-এর সাথে ঘুরে আসুন অপূর্ব সুন্দর লেক ও পাহাড়ের শহর রাঙ্গামাটিতে! কাপ্তাই লেকের বুকে নীল জলরাশি, ঐতিহ্যবাহী ঝুলন্ত ব্রিজ, শুভলং ঝর্ণা এবং মেঘের মায়াবী সৌন্দর্য উপভোগ করার এটিই সবচেয়ে সেরা এবং সাশ্রয়ী সুযোগ।

নারী ও পরিবারের শতভাগ নিরাপত্তা

মেয়েদের নিরাপত্তায় আমাদের সাথে সার্বক্ষণিক গাইড হিসেবে থাকবেন আমাদের অফিসিয়াল ফিমেল মডারেটর। তাই মেয়েরাও সম্পূর্ণ নির্ভাবনায় আমাদের সাথে এই অ্যাডভেঞ্চারে যোগ দিতে পারেন।

Places on this trip

  • Tribal village and waterfall
  • Local markets and traditional food
  • Historic landmarks and mountains
  • Unique cultural festivals
  • Rangamati Hanging Bridge
  • Shuvolong Waterfall-2
  • Kaptai Lake
  • Tribal Village
  • Tribal Weaving Village & Traditional Tribal Market
  • Polwel Park & Rajban Vihara (Buddhist Monastery)

Trip highlights

  • রাঙ্গামাটির মূল আকর্ষণ বিখ্যাত ঝুলন্ত ব্রিজের ওপর দিয়ে শান্তিময় হাঁটার চমৎকার অভিজ্ঞতা।
  • শুভলং ঝর্ণা-২ এর হিমশীতল ও সতেজ পানির নিচে গোসল এবং আনন্দঘন সময় কাটানো।
  • কাপ্তাই লেকের সুবিশাল নীল জলরাশির বুকে ট্রলারে করে জাদুকরী রাইড।
  • রাঙ্গামাটির আদিবাসী ঘর ও বৈচিত্র্যময় জীবনযাপন খুব কাছ থেকে দেখার বিরল সুযোগ।
  • আদিবাসীদের তাঁতপল্লি ও ঐতিহ্যবাহী আদিবাসী মার্কেট ঘুরে সাশ্রয়ী মূল্যে কেনাকাটার চমৎকার অভিজ্ঞতা।
  • পলওয়েল পার্কের চমৎকার সৌন্দর্য এবং রাজবন বিহার বা ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহার দর্শন।

Day by day

  1. Day1

    গাজীপুর ও ঢাকা সায়দাবাদ থেকে পাহাড়ের শহরের উদ্দেশ্যে যাত্রা

    বৃহস্পতিবার রাত ঠিক ৮:০০ টায় গাজীপুর শিববাড়ি থেকে আমাদের আরামদায়ক নন-এসি চেয়ারকোচ বাসে রাঙ্গামাটির উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। ঢাকা সায়দাবাদ থেকে রাত ১০:০০ টায় পিক-আপ করা হবে। চলতি পথে গাজীপুর কোনাবাড়ী, চৌরাস্তা, বোর্ডবাজার, টঙ্গী কলেজ গেইট, উত্তরা, আজমপুর, রাজলক্ষ্মী, এয়ারপোর্ট, খিলক্ষেত, কুড়িল বিশ্বরোড ও খিলগাঁও থেকে সুবিধামত যেকোনো স্পট থেকে বাসে জয়েন করা যাবে। বাসের সিট আগে বুকিংয়ের অগ্রাধিকার ভিত্তিতে বন্টন করা হবে।

  2. Day2

    কাপ্তাই লেক, শুভলং ঝর্ণা, তাঁতপল্লি ও ঝুলন্ত ব্রিজ দর্শন শেষে ফিরতি যাত্রা

    শুক্রবার ভোরে রাঙ্গামাটি পৌঁছে ফ্রেশ হয়ে গরম গরম ডিম খিচুড়ি দিয়ে সকালের নাস্তা সেরে নেব। এরপর আমাদের রিজার্ভ ট্রলারে করে রওনা হব সুবিশাল কাপ্তাই লেক, বৌদ্ধ বিহার ও আদিবাসীদের তাঁতপল্লি আদিবাসী মার্কেট পরিদর্শনে। দুপুরের মধ্যে শুভলং ঝর্ণা-২ এ পৌঁছাব জলকেলির জন্য। দুপুরে ঐতিহ্যবাহী ব্যাম্বো চিকেন, কাচকি মাছের ফ্রাই, সবজি, ভর্তা, ডাল ও ভাত দিয়ে পেটভর্তি লাঞ্চ করব। বিকেলে ঝুলন্ত ব্রিজে ঘুরে শেষ বিকেলে পলওয়েল পার্কে সময় কাটাব। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে লেকের অসাধারণ রাতের ভিউ উপভোগ করে রাত ৯:০০ টায় গাজীপুরের উদ্দেশ্যে ফিরতি বাস ধরব। শনিবার ভোর ৫:০০ টায় গাজীপুর ফেরত আসব ইনশাআল্লাহ।

What's included

  • গাজীপুর (জয়দেবপুর শিববাড়ি) ও ঢাকা সায়দাবাদ থেকে রাঙ্গামাটি আপডাউন আরামদায়ক নন-এসি বাস টিকিট।
  • সকালের ডিম খিচুড়ি নাস্তা এবং দুপুরের রাজকীয় ব্যাম্বো চিকেন সহ ২ বেলা খাবার (পানিসহ)।
  • সার্বক্ষণিক অভিজ্ঞ ট্যুর গাইড এবং নারী ট্রাভেলারদের জন্য স্পেশাল ফিমেল মডারেটর সাপোর্ট।
  • সম্পূর্ণ নিরাপদ, ধূমপানমুক্ত ও পরিবার-বান্ধব ভ্রমণ পরিবেশের নিশ্চয়তা।

Not included

  • আসা-যাওয়ার পথে রাতের খাবার (ডিনার) এবং হাইওয়ে রেস্টুরেন্টের বিরতি খাবারের খরচ।
  • বাঘাইছড়ি/কাপ্তাই লেকের জন্য ট্রলার বা নৌকা ভাড়ার যাবতীয় ব্যক্তিগত ট্রাভেল খরচ।
  • পলওয়েল পার্ক, ঝুলন্ত ব্রিজ বা অন্যান্য দর্শনীয় স্পটের নির্ধারিত ব্যক্তিগত এন্ট্রি ফি।
  • যেকোনো ধরণের ব্যক্তিগত কেনাকাটা বা প্যাকেজে উল্লেখ নেই এমন কোনো অতিরিক্ত খরচ।

Pickup points

The bus leaves on Thursday night. Seats are assigned in booking order.

  • Gazipur (Joydebpur Shibbari) 8:00 pm
  • Dhaka Saydabad 10:00 pm

Also boards at

  • Konabari
  • Chowrasta
  • Board Bazar
  • Tongi College Gate
  • Uttara
  • Azampur
  • Rajlakshmi
  • Airport
  • Khilkhet
  • Kuril Bishwa Road
  • Khilgaon

Waterfalls, lakes and cloud-top views across the Hill Tracts.

Travellers on bamboo rafts in the narrow gorge of Debotakhum

Bandarban Relax

৳5,999per person

  • Debotakhum, Nilgiri, Nilachal
  • 3 nights, 2 days
  • Beautiful waterfalls and fruit gardens
View package
A mountain road curving through misty green hills in Bandarban

Bandarban City Daylong

৳2,999per person

  • Nilgiri, Nilachal, Chimbuk
  • Daylong
  • Beautiful waterfalls and fruit gardens
View package

৳2,999per person, Daylong

Book now