Sylhet Daylong

One full day in Sylhet: the Shah Jalal (R) shrine, Malnicherra tea garden, Ratargul swamp forest and the white stones of Bholaganj.

  • Sylhet
  • Daylong
  • Leaves Thursday night
Green hills and scattered homes near Sylhet, seen from above
Grey stones in a clear river below forested hills
A path winding between rows of tea bushes and shade trees
The gateway of the Hazrat Shah Jalal (R) shrine in Sylhet

Overview

চায়ের দেশ ও সাদা পাথরের বুকে ঝটিকা সফর

যান্ত্রিক জীবনের ক্লান্তি কাটাতে চান? বন্ধুদের নিয়ে অথবা পরিবারসহ অত্যন্ত কম খরচে এবং নির্ভাবনায় ঘুরে আসুন সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্ট, ভোলাগঞ্জ সাদাপাথর, মালনীছড়া চা বাগান এবং হযরত শাহজালাল (রঃ) মাজার!

প্রকৃতির সবুজ গালিচা আর স্ফটিক-স্বচ্ছ নীল জলের মেলবন্ধন আপনাকে মুগ্ধ করবেই।

বিশেষ দ্রষ্টব্য

এটি সম্পূর্ণই একটি বাজেট ফ্রেন্ডলি ট্রিপ। এই সাশ্রয়ী বাজেটে আমরা আমাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করে থাকি। তবে অতিরিক্ত লাক্সারি বা প্রিমিয়াম আশা করলে এই ট্যুরটি আপনার জন্য নয়।

Places on this trip

  • Beautiful waterfalls and tea gardens
  • Local markets and street food
  • Historic landmarks and mountains
  • Unique cultural festivals
  • Bholaganj Sada Pathor (White Stones)
  • Ratargul Swamp Forest
  • Malnicherra Tea Garden
  • Mazar of Hazrat Shah Jalal (R)

Trip highlights

  • ভোলাগঞ্জ সাদাপাথরের হিমশীতল ও স্বচ্ছ জলরাশিতে সাঁতার এবং মেঘালয়ের পাহাড় দর্শন।
  • রাতারগুল সোয়াম্প ফরেস্টের নিস্তব্ধ ও সবুজ বনের মাঝে রোমাঞ্চকর নৌকা ভ্রমণ।
  • মালনীছড়া চা বাগানের আদিম চায়ের গাছ ও সবুজের মাঝে চমৎকার ফটোসেশন।
  • আধ্যাত্মিক সুফি সাধক হযরত শাহজালাল (রঃ)-এর মাজার জিয়ারত ও ফজরের নামাজ আদায়।
  • ইন্ডিয়ার মেঘালয় বর্ডারের জিরো পয়েন্টের চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ।

Day by day

  1. Day1

    গাজীপুর থেকে পুণ্যভূমি সিলেটের উদ্দেশ্যে যাত্রা

    প্রতি সপ্তাহের বৃহস্পতিবার রাতে গাজীপুর (জয়দেবপুর শিববাড়ি) থেকে সিলেটের উদ্দেশ্যে আমাদের সরাসরি চেয়ারকোচ বাস ছাড়বে। বাসের সীট বুকিং করার অগ্রাধিকারের ভিত্তিতে বণ্টন করা হবে। চলতি পথে সুবিধাজনক যেকোনো স্থান থেকে গাড়িতে উঠার সুযোগ থাকবে।

  2. Day2

    মাজার জিয়ারত, চা বাগান, রাতারগুল ও সাদাপাথর অভিযান শেষে ফিরতি যাত্রা

    ভোর ৫:০০ টায় সিলেটে পৌঁছে আমরা হযরত শাহজালাল (রঃ) মাজার জিয়ারত ও ফজরের নামাজ আদায় করব। সকাল ৬:৩০ টায় বাসে করে রওনা হব মালনীছড়া চা বাগানের উদ্দেশ্যে। সেখানে চা বাগানের সবুজ সৌন্দর্য দেখে আমরা চলে যাব স্বপ্নের রাতারগুল সোয়াম্প ফরেস্টে। দুপুরে চলে যাব ভোলাগঞ্জ সাদা পাথরে, সেখানে দুপুরের পেটভর্তি খাবার (সাদা ভাত, মুরগির মাংস, সবজি, ভর্তা, ডাল ও সালাদ) খেয়ে আমাদের রিজার্ভ নৌকায় চড়ে চলে যাব সাদা পাথর পয়েন্টে। সেখানে স্ফটিক স্বচ্ছ পানিতে মনভরে গোসল শেষে রাতে আমরা গাজীপুরের উদ্দেশ্যে ফিরতি যাত্রা করব।

What's included

  • গাজীপুর (জয়দেবপুর শিববাড়ি) থেকে সিলেট আপডাউন আরামদায়ক নন-এসি চেয়ারকোচ বাস।
  • ট্যুর চলাকালীন সুস্বাদু ২ বেলা খাবার (সকালের ডিম খিচুড়ি ও দুপুরের রাজকীয় দেশি মুরগি মিল)।
  • ভোলাগঞ্জ সাদা পাথর ও রাতারগুলের নির্ধারিত সাইট সিয়িং-এর জন্য নিজস্ব রিজার্ভ নৌকা ফি।
  • ভ্রমণের সকল দর্শনীয় স্পটের নির্ধারিত এন্ট্রি ফি।
  • সার্বক্ষণিক অভিজ্ঞ গাইড টিম এবং নারী মেম্বারদের নিরাপত্তার জন্য বিশেষ ফিমেল মডারেটর।

Not included

  • ট্যুরে ব্যক্তিগত যেকোনো ধরণের কেনাকাটা বা খরচ।
  • বাসের যাত্রা বিরতিতে হাইওয়ে রেস্টুরেন্টের খাবারের খরচ।
  • ট্রাভেলের সময় অতিরিক্ত বা ব্যক্তিগত কোনো রাইড ভাড়া।

Pickup points

The bus leaves on Thursday night. Seats are assigned in booking order.

  • Gazipur (Joydebpur Shibbari) Departure point

You can also board at any convenient point along the route.

Short breaks and daylong trips across Bangladesh.

White stones in the river at Bholaganj with green hills behind

Sylhet Relax

৳4,999per person

  • Jaflong, Ratargul, Bholaganj
  • 3 nights, 2 days
  • Beautiful waterfalls and tea gardens
View package
A surfer walking along the shoreline at Cox's Bazar at dusk

Cox's Bazar Premium

৳7,499per person

  • Kolatoli, Himchari, Inani Beach
  • 4 nights, 3 days
  • Beautiful beaches and mountains
View package

৳2,499per person, Daylong

Book now