Sylhet Relax

The white stones of Bholaganj, Ratargul swamp forest, Jaflong and Lalakhal, with a hotel night in Sylhet and 6 meals.

  • Sylhet
  • 3 nights, 2 days
  • Leaves Thursday, 7:00 pm
A dirt road curving through dense green forest in Sylhet, seen from above
Stones in a shallow river between steep green hills
A path winding between rows of tea bushes and shade trees
The gateway of the Hazrat Shah Jalal (R) shrine in Sylhet

Overview

সাদাপাথর, রাতারগুল ও জাফলং-এর বুকে হারিয়ে যান প্রকৃতির টানে

যান্ত্রিক জীবনের ব্যস্ততা আর ক্লান্তি ধুয়ে ফেলতে টিম Bynd Bangladesh (Bynd BD)-এর সাথে চলুন অপরূপ সুন্দর চায়ের দেশ সিলেটে! ভোলাগঞ্জের স্বচ্ছ নীল জল ও সাদাপাথর, জাফলং-এর মায়াবী ঝর্ণা, রাতারগুল সোয়াম্প ফরেস্টের রোমাঞ্চ এবং লালাখালের রঙিন জল, সবকিছু একসাথে উপভোগ করার জন্য এটিই সেরা সুযোগ।

মেয়েদের নিরাপত্তার বিশেষ ব্যবস্থা

আমাদের সাথে সবসময় অফিসিয়াল মেয়ে মডারেটর গাইড হিসেবে থাকবেন। তাই মেয়েরাও নিশ্চিন্তে ও শতভাগ নিরাপদ পরিবেশে আমাদের সাথে ট্রাভেল করতে পারবেন।

Places on this trip

  • Beautiful waterfalls and tea gardens
  • Local markets and street food
  • Historic landmarks and mountains
  • Unique cultural festivals
  • Bholaganj Sada Pathor (White Stones)
  • Ratargul Swamp Forest
  • Jaflong Zero Point & Mayabi Waterfall
  • Malnicherra Tea Garden
  • Lalakhal
  • Mazar of Hazrat Shah Jalal (R)
  • Mazar of Hazrat Shah Paran (R)

Trip highlights

  • ভোলাগঞ্জ সাদা পাথরের বুকে স্বচ্ছ ও ঠান্ডা পানিতে জলকেলি ও লাইভ গোসল।
  • রাতারগুল সোয়াম্প ফরেস্টের নিস্তব্ধ বনের মধ্য দিয়ে ডিঙি নৌকায় রোমাঞ্চকর ট্র্যাকিং।
  • জাফলং জিরো পয়েন্ট ও মায়াবী ঝর্ণার পাদদেশে গোসল ও মেঘালয়ের পাহাড় দেখা।
  • মালনীছড়া চা বাগানের সবুজ গালিচায় চমৎকার ফটোসেশন ও চা পাতার সুবাস।
  • লালাখালের গাঢ় নীল ও সবুজ জলের ওপর দিয়ে শান্তিময় নৌকা ভ্রমণ।
  • আধ্যাত্মিক সুফি সাধক হযরত শাহজালাল (রঃ) ও হযরত শাহ পরাণ (রঃ)-এর মাজার জিয়ারত।

Day by day

  1. Day1

    গাজীপুর থেকে চায়ের দেশ সিলেটের উদ্দেশ্যে যাত্রা

    বৃহস্পতিবার রাত ঠিক ৭:০০ টায় গাজীপুর (জয়দেবপুর শিববাড়ি, চৌরাস্তা, বোর্ডবাজার, টঙ্গী, মিরের বাজার, পূবাইল) থেকে সিলেটের উদ্দেশ্যে আমাদের আরামদায়ক রিজার্ভ বাসে যাত্রা শুরু হবে। বাসে সীট বন্টন করা হবে বুকিং-এর অগ্রাধিকার ভিত্তিতে।

  2. Day2

    সিলেট আগমন, মাজার জিয়ারত, রাতারগুল ও সাদাপাথর

    শুক্রবার সকালে সিলেটে পৌঁছে হোটেলে আর্লি চেক-ইন ও ফ্রেশ হওয়া। বিখ্যাত পানসি/পাঁচ ভাই রেস্টুরেন্টে ঐতিহ্যবাহী আখনি বা ভুনা খিচুড়ি দিয়ে সকালের নাস্তা সম্পন্ন করা। এরপর শাহজালাল (রঃ) মাজার জিয়ারত এবং মালনীছড়া চা বাগান ঘুরে চলে যাব রাতারগুল সোয়াম্প ফরেস্ট। সেখানে দেশি নৌকায় বনের রোমাঞ্চকর পরিবেশ উপভোগ করব। দুপুরে ভোলাগঞ্জ সাদা পাথরে পৌঁছে দুপুরের খাবার খেয়ে ইঞ্জিন নৌকায় যাব মূল সাদাপাথর পয়েন্টে (গোসলের জন্য বাড়তি কাপড় সাথে রাখুন)। রাতে সিলেটে ফিরে মোরগ পোলাও দিয়ে ডিনার করে হোটেলে বিশ্রাম।

  3. Day3

    লালাখাল, জাফলং জিরো পয়েন্ট ও মায়াবী ঝর্ণা দর্শন

    শনিবার সকালে হোটেল থেকে নাস্তা সেরে ৯:০০ টায় চেক-আউট করে রিজার্ভ বাসে যাত্রা লালাখালের উদ্দেশ্যে। সেখানে অসম্ভব সুন্দর নীল জলে নৌকা ভ্রমণ শেষে চলে যাব জাফলং। দুপুরের খাবার সেরে ইঞ্জিন নৌকায় জাফলং জিরো পয়েন্ট ও মায়াবী ঝর্ণায় অভিযান ও পাহাড়ি ঝর্ণায় গোসল। ফেরার পথে হযরত শাহ পরাণ (রঃ) মাজার জিয়ারত ও রাতের খাবার শেষ করে গাজীপুরের উদ্দেশ্যে ফিরতি যাত্রা। রবিবার ভোর ৫:৩০ এর মধ্যে ইনশাল্লাহ গাজীপুরে ফেরত।

What's included

  • গাজীপুর টু গাজীপুর আপডাউন ৪৫ সিটের আরামদায়ক রিজার্ভ বাস সার্ভিস।
  • সিলেটে ১ রাত থাকার জন্য প্রিমিয়াম হোটেল সুবিধা (১ রুমে ৪ জন, কাপল ও মেয়েদের আলাদা রুম)।
  • বিখ্যাত পানসি/পাঁচ ভাই রেস্টুরেন্ট সহ ৩ দিনে সর্বমোট ৬ বেলা ঐতিহ্যবাহী ও সুস্বাদু খাবার।
  • লালাখাল, রাতারগুল ও সাদা পাথরের যাবতীয় ইঞ্জিন চালিত ও দেশি নৌকার রিজার্ভ ফি।
  • ভ্রমণের সকল নির্ধারিত স্পট ও মাজারের এন্ট্রি ফি।
  • অভিজ্ঞ ও দক্ষ গাইড টিম, মেয়েদের জন্য বিশেষ নারী মডারেটর এবং সর্বোচ্চ নিরাপত্তা।

Not included

  • ট্যুর চলাকালীন যেকোনো ধরণের ব্যক্তিগত খরচ ও মিনারেল ওয়াটার (খাবার পানি)।
  • বাসের যাত্রা বিরতি বা হাইওয়ে রেস্টুরেন্টের খাবারের খরচ।
  • যেকোনো ধরণের কাস্টম সার্ভিস চার্জ।

Pickup points

The bus leaves on Thursday night. Seats are assigned in booking order.

  • Gazipur (Joydebpur Shibbari) 7:00 pm

Also boards at

  • Chowrasta
  • Board Bazar
  • Tongi
  • Mirer Bazar
  • Pubail

Short breaks and daylong trips across Bangladesh.

The gateway of the Hazrat Shah Jalal (R) shrine in Sylhet

Sylhet Daylong

৳2,499per person

  • Ratargul, Bholaganj, Malnicherra
  • Daylong
  • Beautiful waterfalls and tea gardens
View package
A surfer walking along the shoreline at Cox's Bazar at dusk

Cox's Bazar Premium

৳7,499per person

  • Kolatoli, Himchari, Inani Beach
  • 4 nights, 3 days
  • Beautiful beaches and mountains
View package

৳4,999per person, 3 nights, 2 days

Book now